খুবই গুরুত্বপূর্ণ ৩৮৫টি বাগধারা - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 08, 2022

খুবই গুরুত্বপূর্ণ ৩৮৫টি বাগধারা

 

অ-আ
01) অকাল কুষ্মাণ্ড ➯ অপদার্থ, অকেজো
02) 
অক্কা পাওয়া ➯ মারা যাওয়া
03) 
অগস্ত্য যাত্রা ➯ চির দিনের জন্য প্রস্থান
04) 
অগাধ জলের মাছ ➯ সুচতুর ব্যক্তি
05) 
অর্ধচন্দ্র ➯ গলা ধাক্কা
06) 
অন্ধের যষ্ঠি ➯ একমাত্র অবলম্বন
07) 
অন্ধের নড়ি ➯ একমাত্র অবলম্বন
08) 
অগ্নিশর্মা ➯ নিরতিশয় ক্রুদ্ধ
09) 
অগ্নিপরীক্ষা ➯ কঠিন পরীক্ষা
10) 
অগ্নিশর্মা ➯ ক্ষিপ্ত
11) অগাধ জলের মাছ ➯ খুব চালাক
12) অতি চালাকের গলায় দড়ি ➯ বেশি চাতুর্যর পরিণাম

13) অতি লোভে তাঁতি নষ্ট ➯ লোভে ক্ষতি

14) অদৃষ্টের পরিহাস ➯ বিধির বিড়ম্বনা

15) অর্ধচন্দ্র দেওয়া ➯ গলা ধাক্কা দিয়ে দেয়া

16) অষ্টরম্ভা ➯ ফাঁকি

17) অথৈ জলে পড়া ➯ খুব বিপদে পড়া

18) অন্ধকারে ঢিল মারা ➯ আন্দাজে কাজ করা

19) অমৃতে অরুচি ➯ দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা

20) অন্ধকারে ঢিল মারা ➯ আন্দাজে কাজ করা

21) অকূল পাথার ➯ ভীষণ বিপদ

22) অনুরোধে ঢেঁকি গেলা ➯ অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া

23) অদৃষ্টের পরিহাস ➯ ভাগ্যের নিষ্ঠুরতা

24) অল্পবিদ্যা ভয়ংকরী ➯ সামান্য বিদ্যার অহংকার

25) অনধিকার চর্চা ➯ সীমার বাইরে পদক্ষেপ

26) অরণ্যে রোদন ➯ নিষ্ফল আবেদন

27) অহিনকুল সম্বন্ধ ➯ ভীষণ শত্রুতা

28) অন্ধকার দেখা ➯ দিশেহারা হয়ে পড়া

29) অমাবস্যার চাঁদ ➯ দুর্লভ বস্তু

30) আকাশ কুসুম ➯ অসম্ভব কল্পনা

31) আকাশ পাতাল ➯ প্রভেদ

32) ➯ প্রচুর ব্যবধান
33) আকাশ থেকে পড়া ➯ অপ্রত্যাশিত
34) আকাশের চাঁদ ➯ আকাঙ্ক্ষিত বস্তু

35) আগুন নিয়ে খেলা ➯ ভয়ঙ্কর বিপদ

36) আগুনে ঘি ঢালা ➯ রাগ বাড়ানো

37) আঙুল ফুলে কলাগাছ ➯ অপ্রত্যাশিত ধনলাভ

38) আঠার আনা ➯ সমূহ সম্ভাবনা

39) আদায় কাঁচকলায় ➯ তিক্ত সম্পর্ক

40) আহ্লাদে আটখানা ➯ খুব খুশি

41) আক্কেল সেলামি ➯ নির্বুদ্ধিতার দণ্ড

42) আঙুল ফুলে কলাগাছ ➯ হঠাৎ বড়লোক

43) আকাশের চাঁদ হাতে পাওয়া ➯ দুর্লভ বস্তু প্রাপ্তি

44) আদায় কাঁচকলায় ➯ শত্রুতা

45) আদা জল খেয়ে লাগা ➯ প্রাণপণ চেষ্টা করা

46) আক্কেল গুড়ুম ➯ হতবুদ্ধি, স্তম্ভিত

47) আমড়া কাঠের ঢেঁকি ➯ অপদার্থ

48) আকাশ ভেঙে পড়া ➯ ভীষণ বিপদে পড়া

49) আমতা আমতা করা ➯ ইতস্তত করা, দ্বিধা করা

50) আটকপালে ➯ হতভাগ্য

51) আঠার মাসের বছর ➯ দীর্ঘসূত্রিতা

52) আলালের ঘরের দুলাল ➯ অতি আদরে নষ্ট পুত্র

53) আকাশে তোলা ➯ অতিরিক্ত প্রশংসা করা

54) আষাঢ়ে গল্প ➯ আজগুবি কেচ্ছা

55)

ই-ও
56) ইঁদুর কপালে ➯ নিতান্ত মন্দভাগ্য
57) 
ইঁচড়ে পাকা ➯ অকালপক্ব
58) 
ইলশে গুঁড়ি ➯ গুড়ি গুড়ি বৃষ্টি
59) 
ইতর বিশেষ ➯ পার্থক্য
60) 
উত্তম মধ্যম ➯ প্রহার
61) 
উড়নচন্ডী ➯ অমিতব্যয়ী
62) 
উভয় সংকট ➯ দুই দিকেই বিপদ
63) 
উলু বনে মুক্ত ছড়ানো ➯ অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
64) 
উড়ো চিঠি ➯ বেনামি পত্র
65) 
উড়ে এসে জুড়ে বসা ➯ অনধিকারীর অধিকার
66) 
উজানে কৈ ➯ সহজলভ্য
67) 
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে ➯ একের দোষ অন্যের ঘাড়ে চাপানো
68) 
ঊনপাঁজুড়ে ➯ অপদার্থ
69) ঊনপঞ্চাশ বায়ু ➯ পাগলামি
70) 
এক ক্ষুরে মাথা মুড়ানো ➯ একই স্বভাবের
71) 
এক চোখা ➯ পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট
72) 
এক মাঘে শীত যায় না ➯ বিপদ এক বারই আসে না, বার বার আসে
73) 
এলোপাতাড়ি ➯ বিশৃঙ্খলা
74) 
এসপার ওসপার ➯ মীমাংসা
75) 
একাদশে বৃহস্পতি ➯ সৌভাগ্যের বিষয়
76) 
এক বনে দুই বাঘ ➯ প্রবল প্রতিদ্বন্দ্বী
77) 
এক ক্ষুরে মাথা মুড়ানো ➯ একই দলভুক্ত
78) 
এক করতে আর এলাহি কাণ্ড ➯ বিরাট আয়োজন
79) 
ওজন বুঝে চলা ➯ অবস্থা বুঝে চলা
80) 
ওষুধে ধরা ➯ প্রার্থিত ফল পাওয়া
81)

ক-খ
82) কচুকাটা করা ➯ নির্মমভাবে ধ্বংস করা
83) 
কচু পোড়া ➯ অখাদ্য
84) 
কচ্ছপের কামড় ➯ যা সহজে ছাড়ে না
85) 
কলম পেষা ➯ কেরানিগিরি
86) 
কলুর বলদ ➯ এক টানা খাটুনি
87) 
কথার কথা ➯ গুরুত্বহীন কথা
88) 
কাঁঠালের আমসত্ত্ব ➯ অসম্ভব বস্তু
89) 
কাকতাল ➯ আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা
90) 
কপাল ফেরা ➯ সৌভাগ্য লাভ
91) 
কত ধানে কত চাল ➯ হিসেব করে চলা
92) 
কড়ায় গণ্ডায় ➯ পুরোপুরি
93) 
কান খাড়া করা ➯ মনোযোগী হওয়া
94) 
কানকাটা ➯ নির্লজ্জ
95) কান ভাঙানো ➯ কুপরামর্শ দান
96) 
কান ভারি করা ➯ কুপরামর্শ দান
97) 
কাপুড়ে বাবু ➯ বাহ্যিক সাজ
98) 
কেউ কেটা ➯ গণ্যমান্য
99) 
কেঁচে গণ্ডুষ ➯ পুনরায় আরম্ভ
100) 
কেঁচো খুড়তে সাপ ➯ বিপদজনক পরিস্থিতি
101) 
কই মাছের প্রাণ ➯ যা সহজে মরে না
102) 
কুঁড়ের বাদশা ➯ খুব অলস
103) 
কাক ভূষণ্ডী ➯ দীর্ঘজীবী
104) 
কেতা দুরস্ত ➯ পরিপাটি
105) 
কাছা আলগা ➯ অসাবধান
106) 
কাঁচা পয়সা ➯ নগদ উপার্জন
107) 
কাঁঠালের আমসত্ত্ব ➯ অসম্ভব বস্তু
108) 
কূপমণ্ডুক ➯ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
109) 
কেতা দুরস্ত ➯ পরিপাটি
110) 
কাঠের পুতুল ➯ নির্জীব, অসার
111) 
কথায় চিঁড়ে ভেজা ➯ ফাঁকা বুলিতে কার্যসাধন
112) 
কান পাতলা ➯ সহজেই বিশ্বাসপ্রবণ
113) কাছা ঢিলা ➯ অসাবধান
114) 
কুল কাঠের আগুন ➯ তীব্র জ্বালা
115) 
কেঁচো খুড়তে সাপ ➯ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
116) 
কেউ কেটা ➯ সামান্য
117) 
কেঁচে গণ্ডুষ ➯ পুনরায় আরম্ভ
118) 
কৈ মাছের প্রাণ ➯ যা সহজে মরে না
119) 
খয়ের খাঁ ➯ চাটুকার
120) 
খণ্ড প্রলয় ➯ ভীষণ ব্যাপার
121) 
খাল কেটে কুমির আনা ➯ বিপদ ডেকে আনা
122)

গ-ঘ
123) গড্ডলিকা প্রবাহ ➯ অন্ধ অনুকরণ
124) 
গদাই লস্করি চাল ➯ অতি ধীর গতি, আলসেমি
125) 
গণেশ উল্টানো ➯ উঠে যাওয়া, ফেল মারা
126) 
গলগ্রহ ➯ পরের বোঝা স্বরূপ থাকা
127) 
গরজ বড় বালাই ➯ প্রয়োজনে গুরুত্ব
128) 
গরমা গরম ➯ টাটকা
129) 
গরিবের ঘোড়া রোগ ➯ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
130) 
গুর খোঁজা ➯ তন্ন তন্ন করে খোঁজা
131) 
গুরু মেরে জুতা দান ➯ বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
132) 
গাছে কাঁঠাল গোঁফে তেল ➯ প্রাপ্তির আগেই আয়োজন
133) 
গা ঢাকা দেওয়া ➯ আত্মগোপন
134) 
গায়ে কাঁটা দেওয়া ➯ রোমাঞ্চিত হওয়া
135) 
গাছে তুলে মই কাড়া ➯ সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
136) 
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ➯ কোনো দায়িত্ব গ্রহণ না করা
137) 
গুরু মারা বিদ্যা ➯ যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
138) 
গোকুলের ষাঁড় ➯ স্বেচ্ছাচারী লোক
139) গোঁয়ার গোবিন্দ ➯ নির্বোধ অথচ হঠকারী
140) 
গোল্লায় যাওয়া ➯ নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
141) 
গোবর গণেশ ➯ মূর্খ
142) 
গোলক ধাঁধা ➯ দিশেহারা
143) 
গোঁফ খেজুরে ➯ নিতান্ত অলস
144) 
গোড়ায় গলদ ➯ শুরুতে ভুল
145) 
গৌরচন্দ্রিকা ➯ ভূমিকা
146) 
গৌরীসেনের টাকা ➯ বেহিসাবী অর্থ
147) 
গুড়ে বালি ➯ আশায় নৈরাশ্য
148) 
ঘর ভাঙানো ➯ সংসার বিনষ্ট করা
149) 
ঘাটের মরা ➯ অতি বৃদ্ধ
150) 
ঘোড়া রোগ ➯ সাধ্যের অতিরিক্ত সাধ
151) 
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ➯ মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
152) 
ঘোড়ার ঘাস কাটা ➯ অকাজে সময় নষ্ট করা
153) 
ঘোড়ার ডিম ➯ অবাস্তব
154) 
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ➯ নিজ খরচে পরের বেগার খাটা
155) 
ঘাটের মড়া ➯ অতি বৃদ্ধ
156) 
ঘটিরাম ➯ আনাড়ি হাকিম
157)

চ-ঝ
158) চক্ষুদান করা ➯ চুরি করা
159) 
চক্ষুলজ্জা ➯ সংকোচ
160) 
চর্বিত চর্বণ ➯ পুনরাবৃত্তি
161) 
চাঁদের হাট ➯ আনন্দের প্রাচুর্য
162) 
চিনির বলদ ➯ ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়
163) 
চোখের বালি ➯ চক্ষুশূল
164) 
চোখের পর্দা ➯ লজ্জা
165) 
চোখ কপালে তোলা ➯ বিস্মিত হওয়া
166) 
চোখ টাটানো ➯ ঈর্ষা করা
167) 
চোখে ধুলো দেওয়া ➯ প্রতারণা করা
168) 
চোখের চামড়া ➯ লজ্জা
169) 
চুনকালি দেওয়া ➯ কলঙ্ক
170) 
চশমখোর ➯ চক্ষুলজ্জাহীন
171) 
চোখের মণি ➯ প্রিয়
172) চামচিকের লাথি ➯ নগণ্য ব্যক্তির কটূক্তি
173) 
চিনির পুতুল ➯ শ্রমকাতর
174) 
চুঁনোপুটি ➯ নগণ্য
175) 
চুলোয় যাওয়া ➯ ধ্বংস
176) 
চিনে/ছিনে জোঁক ➯ নাছোড়বান্দা
177) 
ছ কড়া ন কড়া ➯ সস্তা দর
178) 
ছা পোষা ➯ অত্যন্ত গরিব
179) 
ছাই ফেলতে ভাঙা কুলা ➯ সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি
180) 
ছেলের হাতের মোয়া ➯ সামান্য বস্তু
181) 
ছুঁচো মেরে হাত গন্ধ করা ➯ নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
182) 
ছক্কা পাঞ্জা ➯ বড় বড় কথা বলা
183) 
ছিঁচ কাদুনে ➯ অল্পই কাঁদে এমন
184) 
ছিনিমিনি খেলা ➯ নষ্ট করা
185) 
ছেলের হাতের মোয়া ➯ সহজলভ্য বস্তু
186) 
জগাখিচুড়ি পাকানো ➯ গোলমাল বাধানো
187) 
জিলাপির প্যাঁচ ➯ কুটিলতা
188) 
জীবিতপ্রায় জলে কুমির ডাঙায় বাঘ ➯ উভয় সঙ্কট
189) 
ঝড়ো কাক ➯ বিপর্যস্ত
190) 
ঝাঁকের কৈ ➯ এক দলভুক্ত
191) 
ঝিকে মেরে বউকে বোঝানো ➯ একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান
192) 
ঝোপ বুঝে কোপ মারা ➯ সুযোগ মত কাজ করা
193)

ট-ঢ
194) টেকে গোঁজা ➯ আত্মসাৎ করা
195) 
টুপভুজঙ্গ ➯ নেশায় বিভোর
196) 
ঠাঁট বজায় রাখা ➯ অভাব চাপা রাখা
197) 
ঠোঁট কাটা ➯ বেহায়া
198) 
ঠগ বাছতে গাঁ উজাড় ➯ আদর্শহীনতার প্রাচুর্য
199) 
ঠুঁটো জগন্নাথ ➯ অকর্মণ্য
200) 
ঠেলার নাম বাবাজি ➯ চাপে পড়ে কাবু
201) 
ডুমুরের ফুল ➯ দুর্লভ বস্তু
202) 
ডাকের সুন্দরী ➯ খুবই সুন্দরী
203) 
ডুমুরের ফুল ➯ দুর্লভ
204) 
ডান হাতের ব্যাপার ➯ খাওয়া
205) 
ডামাডোল ➯ গণ্ডগোল
206) 
ঢাক ঢাক গুড় গুড় ➯ গোপন রাখার চেষ্টা
207) 
ঢাকের কাঠি ➯ মোসাহেব, চাটুকার
208) 
ঢাকের বাঁয়া ➯ অপ্রয়োজনীয়
209) 
ঢেঁকির কচকচি ➯ বিরক্তিকর কথা
210) 
ঢি ঢি পড়া ➯ কলঙ্ক প্রচার হওয়া
211) 
ঢিমে তেতালা ➯ মন্থর
212)

ত-ধ
213) তালকানা ➯ বেতাল হওয়া
214) 
তাসের ঘর ➯ ক্ষণস্থায়ী
215) 
তামার বিষ ➯ অর্থের কু প্রভাব
216) 
তালপাতার সেপাই ➯ ক্ষীণজীবী
217) 
তিলকে তাল করা ➯ বাড়িয়ে বলা
218) 
তুলসী বনের বাঘ ➯ ভণ্ড
219) 
তুলা ধুনা করা ➯ দুর্দশাগ্রস্ত করা
220) 
তুষের আগুন ➯ দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
221) 
তীর্থের কাক ➯ প্রতীক্ষারত
222) 
থ বনে যাওয়া ➯ স্তম্ভিত হওয়া
223) 
থরহরি কম্প ➯ ভীতির আতিশয্যে কাঁপা
224) 
দা-কুমড়া ➯ ভীষণ শত্রুতা
225) 
দহরম মহরম ➯ ঘনিষ্ঠ সম্পর্ক
226) 
দু মুখো সাপ ➯ দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী
227) 
দিনকে রাত করা ➯ সত্যকে মিথ্যা করা
228) 
দুধে ভাতে থাকা ➯ খেয়ে-পড়ে সুখে থাকা
229) 
দেঁতো হাসি ➯ কৃত্তিম হাসি
230) 
দাদ নেওয়া ➯ প্রতিশোধ নেয়া
231) 
দুকান কাটা ➯ বেহায়া
232) 
দুধের মাছি ➯ সু সময়ের বন্ধু
233) 
ধরাকে সরা জ্ঞান করা ➯ সকলকে তুচ্ছ ভাবা
234) 
ধড়া-চূড়া ➯ সাজপোশাক
235) 
ধরাকে সরা জ্ঞান করা ➯ অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা
236) 
ধর্মের ষাঁড় ➯ যথেচ্ছাচারী
237) 
ধর্মের কল বাতাসে নড়ে ➯ সত্য গোপন থাকে না
238) 
ধরি মাছ না ছুঁই পানি ➯ কৌশলে কার্যাদ্ধার
239)

ন-ফ
240) ননীর পুতুল ➯ শ্রমবিমুখ
241) 
নয় ছয় ➯ অপচয়
242) 
নাটের গুরু ➯ মূল নায়ক
243) 
নাড়ি নক্ষত্র ➯ সব তথ্য
244) 
নিমক হারাম ➯ অকৃতজ্ঞ
245) 
নিমরাজি ➯ প্রায় রাজি
246) 
নামকাটা সেপাই ➯ কর্মচ্যূত ব্যক্তি
247) 
নথ নাড়া ➯ গর্ব করা
248) 
নেই আঁকড়া ➯ একগুঁয়ে
249) 
নগদ নারায়ণ ➯ কাঁচা টাকা/নগদ অর্থ
250) 
নেপোয় মারে দই ➯ ধূর্ত লোকের ফল প্রাপ্তি
251) 
পটল তোলা ➯ মারা যাওয়া
252) 
পগার পার ➯ আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া
253) 
পটের বিবি ➯ সুসজ্জিত
254) 
পত্রপাঠ ➯ অবিলম্বে/সঙ্গে সঙ্গে
255) 
পালের গোদা ➯ দলপতি
256) 
পাকা ধানে মই ➯ অনিষ্ট করা
257) 
পাখিপড়া করা ➯ বার বার শেখানো
258) 
পাততাড়ি গুটানো ➯ জিনিসপত্র গোটানো
259) 
পাথরে পাঁচ কিল ➯ সৌভাগ্য
260) 
পুঁটি মাছের প্রাণ ➯ যা সহজে মরে যায়
261) 
পুকুর চুরি ➯ বড় রকমের চুরি
262) 
পুরোনো কাসুন্দি ঘাঁটা ➯ পুরোনো প্রসঙ্গে কটাক্ষ করা
263) 
পোঁ ধরা ➯ অন্যকে দেখে একই কাজ করা
264) 
পোয়া বারো ➯ অতিরিক্ত সৌভাগ্য
265) 
প্রমাদ গোণা ➯ ভীত হওয়া
266) 
পায়াভারি ➯ অহঙ্কার
267) 
পরের মাথায় কাঁঠাল ভাঙা ➯ অপরকে দিয়ে কাজ উদ্ধার
268) 
পরের ধনে পোদ্দারি ➯ অন্যের অর্থের যথেচ্ছ ব্যয়
269) 
ফপর দালালি ➯ অতিরিক্ত চালবাজি
270) 
ফুলবাবু ➯ বিলাসী
271) 
ফেউ লাগা ➯ আঠার মতো লেগে থাকা
272) 
ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া ➯ অল্পে কাতর
273) 
ফোড়ন দেওয়া ➯ টিপ্পনী কাটা
274)

ব-ভ
275) বক ধার্মিক ➯ ভণ্ড সাধু
276) 
বইয়ের পোকা ➯ খুব পড়ুয়া
277) 
বগল বাজানো ➯ আনন্দ প্রকাশ করা
278) 
বজ্র আঁটুনি ফসকা গেরো ➯ সহজে খুলে যায় এমন
279) 
বসন্তের কোকিল ➯ সুদিনের বন্ধু
280) 
বিড়াল তপস্বী ➯ ভণ্ড সাধু
281) 
বর্ণচোরা আম ➯ কপট ব্যক্তি
282) 
বরাক্ষরে ➯ অলক্ষুণে
283) 
বাজারে কাটা ➯ বিক্রি হওয়া
284) 
বালির বাঁধ ➯ অস্থায়ী বস্তু
285) 
বাঁ হাতের ব্যাপার ➯ ঘুষ গ্রহণ
286) 
বাঁধা গৎ ➯ নির্দিষ্ট আচরণ
287) 
বাজখাঁই গলা ➯ অত্যন্ত কর্কশ ও উঁচু গলা
288) 
বাড়া ভাতে ছাই ➯ অনিষ্ট করা
289) 
বায়াত্তরে ধরা ➯ বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন
290) 
বিদ্যার জাহাজ ➯ অতিশয় পণ্ডিত
291) 
বিশ বাঁও জলে ➯ সাফল্যের অতীত
292) 
বিনা মেঘে বজ্রপাত ➯ আকস্মিক বিপদ
293) 
বাঘের দুধ/ চোখ ➯ দুঃসাধ্য বস্তু
294) 
বিসমিল্লায় গলদ ➯ শুরুতেই ভুল
295) 
বুদ্ধির ঢেঁকি ➯ নিরেট মূর্খ
296) 
ব্যাঙের আধুলি ➯ সামান্য সম্পদ
297) 
ব্যাঙের সর্দি ➯ অসম্ভব ঘটনা
298) 
ভরাডুবি ➯ সর্বনাশ
299) 
ভস্মে ঘি ঢালা ➯ নিষ্ফল কাজ
300) 
ভাদ্র মাসের তিল ➯ প্রচণ্ড কিল
301) 
ভানুমতীর খেল ➯ অবিশ্বাস্য ব্যাপার
302) 
ভাল্লুকের জ্বর ➯ ক্ষণস্থায়ী জ্বর
303) 
ভাঁড়ে ভবানী ➯ নিঃস্ব অবস্থা
304) 
ভূতের ব্যাগার ➯ অযথা শ্রম
305) 
ভূঁই ফোড় ➯ হঠাৎ গজিয়ে ওঠা
306) 
ভিজে বিড়াল ➯ কপটাচারী
307) 
ভূশন্ডির কাক ➯ দীর্ঘজীবী
308)

ম-র
309) মগের মুল্লুক ➯ অরাজক দেশ
310) 
মণিকাঞ্চন যোগ ➯ উপযুক্ত মিলন
311) 
মন না মতি ➯ অস্থির মানব মন
312) 
মড়াকান্না ➯ উচ্চকণ্ঠে শোক প্রকাশ
313) 
মাছের মায়ের পুত্রশোক ➯ কপট বেদনাবোধ
314) 
মিছরির ছুরি ➯ মুখে মধু অন্তরে বিষ
315) 
মুখ চুন হওয়া ➯ লজ্জায় ম্লান হওয়া
316) 
মুখে দুধের গন্ধ ➯ অতি কম বয়স
317) 
মুস্কিল আসান ➯ নিষ্কৃতি
318) 
মেনি মুখো ➯ লাজুক
319) 
মাকাল ফল ➯ অন্তঃসারশূণ্য
320) 
মশা মারতে কামান দাগা ➯ সামান্য কাজে বিরাট আয়োজন
321) 
মুখে ফুল চন্দন পড়া ➯ শুভ সংবাদের জন্য ধন্যবাদ
322) 
মেছো হাটা ➯ তুচ্ছ বিষয়ে মুখরিত
323) 
যক্ষের ধন ➯ কৃপণের ধন
324) 
যমের অরুচি ➯ যে সহজে মরে না
325) 
রত্নপ্রসবিনী ➯ সুযোগ্য সন্তানের মা
326) 
রাঘব বোয়াল ➯ সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি
327) 
রাবণের চিতা ➯ চির অশান্তি
328) 
রাশভারি ➯ গম্ভীর প্রকৃতির
329) 
রাই কুড়িয়ে বেল ➯ ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
330) 
রাজা উজির মারা ➯ আড়ম্বরপূর্ণ গালগল্প
331) 
রাবণের গুষ্টি ➯ বড় পরিবার
332) 
রায় বাঘিনী ➯ উগ্র স্বভাবের নারী
333) 
রাজ যোটক ➯ উপযুক্ত মিলন
334) 
রাহুর দশা ➯ দুঃসময়
335) 
রুই-কাতলা ➯ পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
336)

ল-হ
337) লেফাফা দুরস্ত ➯ বাইরের ঠাট বজার রেখে চলেন যিনি
338) 
লগন চাঁদ ➯ ভাগ্যবান
339) 
ললাটের লিখন ➯ অমোঘ ভাগ্য
340) 
লাল পানি ➯ মদ
341) 
লাল বাতি জ্বালা ➯ দেউলিয়া হওয়া
342) 
লাল হয়ে যাওয়া ➯ ধনশালী হওয়া
343) 
লেজে গোবরে ➯ বিশৃঙ্খলা
344) 
শকুনি মামা ➯ কুটিল ব্যক্তি
345) 
শাঁখের করাত ➯ দুই দিকেই বিপদ
346) 
শাপে বর ➯ অনিষ্টে ইষ্ট লাভ
347) 
শিকায় ওঠা ➯ স্থগিত
348) 
শিঙে ফোঁকা ➯ মরা
349) 
শিবরাত্রির সলতে ➯ একমাত্র সন্তান
350) 
শিরে সংক্রান্তি ➯ বিপদ মাথার ওপর
351) 
শুয়ে শুয়ে লেজ নাড়া ➯ আলস্যে সময় নষ্ট করা
352) 
শরতের শিশির ➯ সুসময়ের বন্ধু
353) 
শত্রুর মুখে ছাই ➯ কুদৃষ্টি এড়ানো
354) 
শ্রীঘর ➯ কারাগার
355) 
ষাঁড়ের গোবর ➯ অযোগ্য
356) 
ষোল আনা ➯ পুরোপুরি
357) 
ঘোল কলা ➯ পুরোপুরি
358) 
সবুরে মেওয়া ফলে ➯ ধৈর্যসুফল মিলে
359) 
সরফরাজি করা ➯ অযোগ্য ব্যক্তির চালাকি
360) 
সাত খুন মাফ ➯ অত্যধিক প্রশ্রয়
361) 
সাত সতের ➯ নানা রকমের
362) 
সাপের ছুঁচো গেলা ➯ অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা
363) 
সেয়ানে সেয়ানে ➯ চালাকে চালাকে
364) 
সবে ধন নীলমণি ➯ একমাত্র অবলম্বন
365) 
সাতেও নয়, পাঁচেও নয় ➯ নির্লিপ্ত
366) 
সাপের পাঁচ পা দেখা ➯ অহঙ্কারী হওয়া
367) 
সোনায় সোহাগা ➯ উপযুক্ত মিলন
368) 
সাক্ষী গোপাল ➯ নিষ্ক্রিয় দর্শক
369) 
সখাত সলিলে ➯ ঘোর বিপদে পড়া
370) 
সব শেয়ালের এক রা ➯ ঐকমত্য
371) 
হাটে হাঁড়ি ভাঙা ➯ গোপন কথা প্রকাশ করা
372) 
হাতটান ➯ চুরির অভ্যাস
373) 
হ য ব র ল ➯ বিশৃঙ্খলা
374) 
হরি ঘোষের গোয়াল ➯ বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
375) 
হরিলুট ➯ অপচয়
376) 
হস্তীমূর্খ ➯ বুদ্ধিতে স্থূল
377) 
হাড়ে দুর্বা গজানো ➯ অত্যন্ত অলস হওয়া
378) 
হাতুড়ে বদ্যি ➯ আনাড়ি চিকিৎসক
379) 
হাতের পাঁচ ➯ শেষ সম্বল
380) 
হীরার ধার ➯ অতি তীক্ষ্ণবুদ্ধি
381) 
হোমরা চোমরা ➯ গণ্যমান্য ব্যক্তি
382) 
হিতে বিপরীত ➯ উল্টো ফল
383) 
হাড় হদ্দ ➯ নাড়ি নক্ষত্র/সব তথ্য
384) 
হাড় হাভাতে ➯ হতভাগ্য
385) 
হালে পানি পাওয়া ➯ সুবিধা করা

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।