কুরআন মাজীদের নাম পরিচয়ঃ আল কুরআন নামের তাৎপর্য - মাওলানা মুহাম্মাদ আবদুল মাজীদ - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

April 21, 2026

কুরআন মাজীদের নাম পরিচয়ঃ আল কুরআন নামের তাৎপর্য - মাওলানা মুহাম্মাদ আবদুল মাজীদ

 


কুরআন মাজীদের নাম পরিচয়ঃ আল কুরআন নামের তাৎপর্য

মাওলানা মুহাম্মাদ আবদুল মাজীদ

কুরআনে কারীম সর্বশেষ আসমানী কিতাবযা মহান রাব্বুল আ’লামীন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন কুরআনে কারীমের তিলাওয়াত এবং এর বিধানাবলির অনুসরণের মধ্যেই মানব জাতির হেদায়েত ও সফলতা নিহিত এর মাধ্যমেই মানুষ আল্লাহ তাআ’লার সন্তুষ্টি লাভ করতে পারে যে ব্যক্তি এ কুরআনকে সর্বক্ষেত্রে শিক্ষক ও সিদ্ধান্তদাতারূপে গ্রহণ করবে দোজাহানের সফলতা কেবল তারই নসীব হবে সুতরাং কুরআনে কারীমের সাথে আমাদের আস্থাভালোবাসা ও সমর্পণের সম্পর্ক গড়ে তুলতে হবে

মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে মানব জাতির যে প্রভূত কল্যাণ নিহিতমানুষের উপর এই মহাগ্রন্থের যে ইহসান ও অনুগ্রহ তার দাবি হলমানুষ কুরআনে কারীম  এবং কুরআনের বার্তা ও শিক্ষা সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করবে

কুরআনের পরিচয় লাভের এবং এর মাহাত্ম্য-বৈশিষ্ট্য সম্বন্ধে অবগতি লাভের একটি উপায় এর নাম-পরিচয় এবং এর উপাধি ও বিশেষণসমূহের মর্ম ও তাৎপর্য অনুধাবন করা সর্বোপরি কুরআনে কারীমের যেসব নাম ও বিশেষণ খোদ কুরআনে কারীমে বর্ণিত হয়েছে সেসবের তাৎপর্য অনুধাবন করলে আমরা বুঝতে পারবকুরআনের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর হওয়া প্রয়োজন

আল কুরআনের নাম ও বিশেষণের পরিসংখ্যানঃ

কুরআনে কারীমে বিভিন্ন শব্দে ও বিভিন্ন আঙ্গিকে কুরআনের পরিচয় ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এর মধ্যে অন্যতম হল নামবাচক শব্দসমূহ ও গুণবাচক শব্দসমূহ সব মিলে সংখ্যা প্রায় একশ হবে এরপর পবিত্র হাদীস শরীফে এবং সালাফ তথা সাহাবা ও তাবেয়ীনের বাণীতে এর যেসব নাম বা বিশেষণ বর্ণিত হয়েছে সেগুলোকে যোগ করা হলে সংখ্যা একশ ছাড়িয়ে যাবে এসব নাম ও বিশেষণের ব্যাখ্যা ও তাৎপর্য সম্বন্ধে তাফসীরগ্রন্থগুলোর সংশ্লিষ্ট স্থানে এবং কোনো কোনো তাফসীরগ্রন্থের ভূমিকা অংশে আলোকপাত করা হয়েছে তেমনি ‘উলূমুল কুরআন’ বিষয়ক বিভিন্ন কিতাবে স্বতন্ত্র অধ্যায়ে এ বিষয়ে আলোচনা রয়েছে তাছাড়া পূর্ববতী কোনো কোনো আলেম এ বিষয়ে স্বতন্ত্র পুস্তিকাও রচনা করেছেন

ইমাম ইবনু জারীর তবারী রাহ. সহ অনেকে কুরআনের চারটি নাম উল্লেখ করেছেন যথাঃ আল কুরআনআল কিতাবআল ফুরকান ও আয যিকর অনেকে আবার এর সাথে পঞ্চম আরেকটি নাম ‘আত তানযীলও যোগ করেছেন এছাড়াও অনেকে কুরআনে কারীমের জন্য ব্যবহৃত গুণবাচক বিভিন্ন শব্দ ও বিশেষণকেও নাম হিসেবে গণ্য করেছেন ফলে নামের সংখ্যায় কম-বেশি হয়েছে আবুল মাআ’লী শায়যালাহ ‘আলবু রহান ফী মুশকিলাতিল কুরআন’ কিতাবে কুরআনের পঞ্চান্নটি নাম উল্লেখ করেছেন আলী ইবনু আহমদ আল হাররালী কুরআনের নাম উল্লেখ করেছেন নব্বইয়েরও বেশি উমর ইবনু মুহাম্মাদ নাসাফী তার তাফসীর গ্রন্থের ভূমিকায় এবং মাজদুদ্দীন ফায়রুযাবাদী বাসাইরু যাবিত তাময়ীয’ নামক তাফসীরগ্রন্থে একশত নাম উল্লেখ করেছেন

এ ব্যাপারে সঠিক কথা এটাই যেভাষা ও পরিভাষার স্বীকৃত নিয়ম-কানুন অনুসারে ‘আল কুরআন’,  ‘আল ফুরকান’, ‘আল কিতাব’, ‘আয যিকর’  ‘আত তানযীলএই পাঁচটি শব্দ কুরআনে কারীমের মূল নাম অন্যান্য শব্দগুলো কুরআনের সিফাত বা বিশেষণ এই পাঁচটি শব্দ নাম হিসেবে খোদ কুরআনে কারীমেরই অনেক আয়াতে বর্ণিত হয়েছে আয়াতের পূর্বাপর শব্দ লক্ষ করলে বোঝা যায়উপরোক্ত শব্দগুলো কুরআনে কারীমের মূল নামরূপে বর্ণিত হয়েছে আর অন্যান্য গুণবাচক শব্দগুলো আসলে উপরোক্ত নামসমূহের সিফাত বা বিশেষণরূপে বর্ণিত হয়েছে যেমনঃ ‘কুরআন কারীম’ এই যুগল শব্দের মধ্যে ‘কারীম’ শব্দটি এবং ‘কুরআন মাজীদএর ‘মাজীদ’ শব্দটি

কুরআনের এসব নাম ও বিশেষণ মাহাত্ম্যের পরিচায়কঃ

মহাগ্রন্থ আল কুরআন হল সর্বস্রষ্টা মহান আল্লাহ তাআ’লার কালাম বা বাণী আল্লাহ তাআ’লা যত মহান তাঁর কালামও তত মহান যে মহামহিম আল্লাহ তাআ’লা কুরআনে কারীম নাযিল করেছেন তাঁর যেমন সত্তাবাচক নামঃ আল্লাহ’ ছাড়াও গুণবাচক সুন্দর সুন্দর আরো অনেক নাম রয়েছেযা ‘আলআসমাউল হুসনা’ নামে পরিচিত এবং কুরআনে কারীম যে মহান রাসূল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে তাঁর ‘মুহাম্মাদ’  ‘আহমাদ’ নাম ছাড়াও আরো গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছেতেমনি কুরআনে কারীমেরও রয়েছে বহুসংখ্যক নাম ও বিশেষণযা ইলাহী কালামের মাহাত্ম্যকেই ফুটিয়ে তোলে

নামের মর্ম ও ব্যঞ্জনাঃ

কুরআনে কারীমের প্রতিটি নাম কুরআনে কারীমের বৈশিষ্ট্য ও মাহাত্ম্যকে প্রকাশ করে প্রতিটি নামই ব্যঞ্জনাময় প্রতিটি নামই কালামে ইলাহীর কোনো না কোনো বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে এই নামগুলো নিছক নাম নয়বরং কুরআনে কারীমের বৈশিষ্ট্যমর্যাদা ও প্রশংসাজ্ঞাপক উপাধি

প্রজ্ঞাময় মহামহিম আল্লাহ রাব্বুল আ’লামীনের পবিত্র কালামের কোনো নামই অর্থহীন নয়বরং প্রতিটি নামই অর্থময় এবং স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এতে যেমন রয়েছে ভাষাগত মাধুর্য ও সাবলীলতা তেমনি রয়েছে ভাবগাম্ভীর্য এবং নিগূঢ় মর্ম ও তাৎপর্য বস্তুত কুরআনে কারীম এক মহা মুজিযা বা অলৌকিক কালাম এর প্রকাশভঙ্গী সাধারণ আরবী কালামের প্রকাশভঙ্গী থেকে আলাদা ও বৈশিষ্ট্যপূর্ণ এর প্রতিটি নামই অনন্যসাধারণ ও গভীর মর্মসম্পন্ন

নিম্নে কুরআনের নাম ও বিশেষণ নিয়ে সংক্ষেপে কিছু কথা আলোচনা করার প্রয়াস পাচ্ছি

القرآن শব্দের আভিধানিক অর্থঃ

قرآن  এই শব্দরূপটি ব্যাকরণের ভাষায় ‘মাসদার’ বা ‘ক্রিয়াবিশেষ্যএর সমার্থক শব্দরূপঃ قرء   قراءة এর মূল ধাতুঃ ق – ر ء  এই ধাতুর মূল বা প্রাথমিক অর্থ একত্র করা ও সমন্বয় করা এরপর এটি পাঠ করা ও পড়া অর্থে ব্যবহৃত হতে থাকে আর এটিই এই শব্দের সর্বাধিক প্রচলিত ব্যবহারিক অর্থ বস্তুত পাঠ করা বা পড়ার মাঝেও একত্র করা ও সমন্বয় করার ভাব বিদ্যমান কারণ ‘পাঠ করা’ মানে হরফ ও শব্দকে একত্রে জুড়ে উচ্চারণ করা

কুরআন মাজীদের সর্বপ্রথম যে পাঁচটি আয়াত নাযিল হয়েছিল অর্থাৎ সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত তার প্রথম শব্দটিই হলঃ اِقْرَاْ  বলার অপেক্ষা রাখে নাاِقْرَاْ  শব্দরূপটি কাফ-রা-হামযা ধাতু থেকে গঠিত অনুজ্ঞাবাচক শব্দ অর্থ ‘পড়ো’ বা ‘পাঠ করো

কুরআন মাজীদে قرآن   শব্দের প্রয়োগঃ

قرآن শব্দটি কুরআন মাজীদে বহু স্থানে বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে প্রায় সব ক্ষেত্রেই قرآن  শব্দটি ইলাহী কিতাবের নামরূপে ব্যবহৃত হয়েছে

কুরআনে কারীমের যেসব আয়াতে قرآن  শব্দটি ‘কিতাবুল্লাহএর নামরূপে ব্যবহৃত হয়েছেএমন কিছু আয়াত তরজমাসহ নিম্নে উল্লেখ করছিঃ

সূরা মুযযাম্মিলকুরআন নাযিলের শুরুর দিকে নাযিল হয়েছে এটি সম্ভবত নাযিলের তারতীব অনুসারে তৃতীয় সূরা এর ৪র্থ আয়াতে ইরশাদ হয়েছেঃ وَ رَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا - এবং ধীর-স্থিরভাবে স্পষ্টরূপে কুরআন তিলাওয়াত কর

সূরা তাওবা-এর ১১১ নং আয়াতে তাওরাতইনজিল ও কুরআন-এই তিনটি নাম একসঙ্গে এসেছেঃ وَعْدًا عَلَیْهِ حَقًّا فِی التَّوْرٰىةِ وَ الْاِنْجِیْلِ وَ الْقُرْاٰنِ - ...তাওরাতইঞ্জিল ও কুরআনে এই সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে

সূরা বাকারার ১৮৫ নং আয়াতঃ شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَ الْفُرْقَانِ  - রমযান মাসএতে মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ হয়েছে

সূরা আরাফমাক্কী সূরা এবং নাযিলের তারতীব অনুসারে সম্ভবত ঊনচল্লিশতম সূরা এই সূরার ২০৪ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ وَ اِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَ اَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ - যখন কুরআন পাঠ করা হয়তখন তোমরা মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাক যাতে তোমাদের প্রতি দয়া করা হয়

সূরা হা-মীম সাজদাহযা একটি মাক্কী সূরা এবং নাযিলের তরতীব অনুসারে সম্ভবত ৬১ নং সূরা এই সূরার ২৬ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ وَ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَ الْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ - কাফিররা বলেতোমরা এই কুরআন শোনো না এবং তা পাঠকালে শোরগোল সৃষ্টি করযাতে তোমরা জয়ী হতে পার

তার অর্থহযরত মূসা আ’লাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাবের বিশেষ নাম যেমন ‘তাওরাত’ এবং হযরত ঈসা আ’লাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাবের বিশেষ নাম যেমন ইনজীলতেমনি খাতামুন-নাবিয়্যীন হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম-এর উপর অবতীর্ণ আসমানী কিতাবের বিশেষ নাম ‘আল কুরআনএটি কুরআন মাজীদের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত নাম

আল কুরআন’ নামটি খাতামুন-নাবিয়্যীন এর উপর অবতীর্ণ কিতাবের জন্য বিশিষ্টঃ

উল্লেখ্য, ‘আল কুরআন’ শব্দটি পারিভাষিক অর্থে বা নাম হিসেবে আল্লাহ তাআ’লার সেই পাক কালামের জন্যই নির্দিষ্টযা তিনি তাঁর প্রিয় রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম এর উপর হযরত জিবরীল আ. এর মাধ্যমে ওহী আকারে নাযিল করেছেনযা বর্তমানে আমাদের হাতে গ্রন্থাকারে সংরক্ষিত রয়েছে যা সূরা ফাতিহা দ্বারা শুরু হয়ে সূরা নাস-এ সমাপ্ত হয়েছে

কোনো মাখলুকের বাণীসমগ্রের নাম বা মানবরচিত কোনো গ্রন্থের নাম ‘আল কুরআন’ ছিল না এবং নেই

আল কুরআন’ নামের ভাষাগত বিশ্লেষণঃ

আমরা পূর্বে উল্লেখ করেছিআরবী ব্যাকরণ অনুসারে قُرْاٰنٌ  - এই শব্দটি فُعْلَان  কাঠামোর একটি ‘মাসদার’ বা ক্রিয়ামূল আরবী ভাষায় শব্দটির মূল অর্থ ‘একত্র করা বা ‘জমা করাপরে এটি ‘পঠন’ বা ‘পড়া’ অর্থে প্রচলন লাভ করে এই ক্রিয়া দ্বারা যখন পাঠ্যবিষয়কে বা পাঠ্যগ্রন্থকে নামকরণ করা হয়েছেতখন قُرْاٰنٌ  শব্দটি مَقْرُوء  তথা ‘পঠিত’ বা ‘পাঠ্য’ অর্থে প্রযোজ্য হয়েছে অতএব আরবী ব্যাকরণের ভাষায় এখানে قُرْاٰنٌ  মাসদার’  مَقْرُوء  সিফাত’ অর্থে ব্যবহৃত হয়েছে বাংলা ব্যাকরণের ভাষায় ক্রিয়া-বিশেষ্য এখানে বিশেষণ অর্থে প্রযোজ্য হয়েছে

الْقُرْاٰنُ নামের শুরুর ‘আলিফ-লাম

আল কুরআন’ নামের শুরুতে যে ‘আলিফ লাম’ রয়েছে তা বিশিষ্টতাজ্ঞাপক বা আধিক্য ও অতিশয়তাজ্ঞাপক সে হিসেবে ‘আল কুরআন’ নামের শুরুর ‘আলিফ-লামটি এখানে ‘বহুল পঠিত’ বা ‘বহুল পাঠ্য’ এরূপ ভাব প্রকাশ করছে

কুরআন মাজীদের অন্যতম বৈশিষ্ট্য পঠিত হওয়াঃ

উপরের আলোচনা থেকে স্পষ্টভাষাগত বিশ্লেষণে ‘আল কুরআন’ নামটি গভীর ব্যঞ্জনাময় শব্দযা মহামহিম আল্লাহ তাআ’লার পবিত্র কালামের একটি স্বতন্ত্র গুণ ও বৈশিষ্ট্যকে বিশেষভাবে ব্যক্ত করে সেটি হল ‘পঠিত’ বা ‘পঠনীয়’ হওয়ার গুণ এটি যে কুরআন মাজীদের বিশেষ ও স্বতন্ত্র বৈশিষ্ট্য তা খোদ কুরআনে কারীমে বর্ণিত قُرْاٰنٌ  বিশেষণের ব্যবহার থেকে স্পষ্টভাবে ফুটে উঠে চলুন আমরা এ সংক্রান্ত কিছু আয়াত সম্পর্কে একটু তাদাব্বুর করি। যেমনঃ

সূরা হিজরের শুরুতে ইরশাদ হয়েছেঃ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ وَ قُرْاٰنٍ مُّبِیْنٍ - এগুলি হচ্ছে এক পরিপূর্ণ কিতাবের এবং সুস্পষ্ট কুরআনের আয়াত (সূরা হিজরঃ ১)

সূরা ইয়াসীনের ৬৯ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّ قُرْاٰنٌ مُّبِیْنٌ - এটা তো এক উপদেশবাণী এবং এমন কুরআনযা (সত্যকে) সুস্পষ্টরূপে বর্ণনা করে

লক্ষ করুনউপরোক্ত আয়াত দুটিতে قُرْاٰنٌ  শব্দটি الواو  অব্যয় যোগে যথাক্রমে الْكِتٰبِ  এবং ذِكْرٌ  শব্দদ্বয়ের পর পৃথকভাবে এসেছে এ থেকে স্পষ্টতই বোঝা যায়القرآنيّة  বা ‘পাঠ্য’ হওয়াকিতাব বা গ্রন্থ হওয়া এবং ‘যিকর’ বা উপদেশ হওয়া-এই তিনটি আল্লাহর পবিত্র কালামের পৃথক তিনটি গুণ

এ সংক্রান্ত কুরআন মাজীদের আরো কিছু আয়াত লক্ষ করুনঃ

الٓرٰ، تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ، اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ - এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত এই কিতাবকে অবশ্যই আমি নাযিল করেছি আরবী ভাষার কুরআনরূপেযাতে তোমরা বুঝতে পার (সূরা ইউসুফঃ ১-২)

وَ كَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِیًّا وَّ صَرَّفْنَا فِیْهِ مِنَ الْوَعِیْدِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ اَوْ یُحْدِثُ لَهُمْ ذِكْرًا - আর এভাবেই আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি আরবী কুরআনরূপে এবং এতে বিভিন্নভাবে বর্ণনা করেছি হুঁশিয়ারবাণীযাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা তা তাদের কিছুটা চিন্তা-চেতনা উৎপাদন করে (সূরা ত্বাহাঃ ১১৩)

দেখুনউপরোক্ত আয়াত দুটিতেমনিভাবে সূরা যুমারের ২৮ নং আয়াতে এবং সূরা হা-মীম-সাজদার ৩ নং আয়াতে قُرْاٰنًا عَرَبِیًّا  শব্দদুটি ‘হাল’ বা অবস্থাবাচক পদযা অত্যন্ত জোরালোভাবে আল্লাহ তাআ’লার কালাম ‘পঠনীয় হওয়া’ এবং ‘আরবী ভাষায় হওয়া’-এই উভয় বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছে

সর্বোপরি কুরআনে কারীমের প্রথম ওহী ছিল সূরা আলাকের প্রথম পাঁচ আয়াতযা হেরা গুহায় নাযিল হয়েছিল এর প্রথম শব্দই হল اِقْرَاْ  পড়োএরপর তৃতীয় আয়াতেও اِقْرَاْ  ‘পড়ো’ নির্দেশটির পুনরাবৃত্তি হয়েছে

আল কুরআন’ নামকরণের তাৎপর্যঃ

আল কুরআন নামের তাৎপর্য কী-তা আমরা উপরের আলোচনা থেকে কিছুটা উপলব্ধি করতে পেরেছি যার খোলাসা হল, ‘আল কুরআন’ নামটি একথাই ঘোষণা করছেএই মহাগ্রন্থ মানব জাতির সর্বজনীন ‘পাঠ্যগ্রন্থ’, যা সকলের জন্য পাঠ্য ও পঠিতব্য এবং অধিক পরিমাণে ও  বারবার পঠনীয় এই নামের মধ্যে মক্কার কাফির-মুশরিকদের রদ রয়েছে যারা বলতঃلَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ - তোমরা এই কুরআন শোনো না এবং তা পাঠকালে শোরগোল সৃষ্টি করযাতে তোমরা জয়ী হতে পার (সূরা হা-মীম সিজদাঃ ২৬)

কাফিরদের এই অপচেষ্টা সত্ত্বেও কুরআন নামকরণের মাঝে এই ইশারা রয়েছেকুরআনে কারীমের দাওয়াতকে কোনো অপচেষ্টা ও ষড়যন্ত্রের মাধ্যমে দমানো যাবে নাবরং কুরআন নাযিল হয়েছে পড়ার জন্য এবং কিয়ামত পর্যন্ত তা পড়া হবে আর স্বীকৃত বাস্তবতা হলআজ পৃথিবীর বুকে কুরআনে কারীমই সর্বাধিক পঠিত আসমানী গ্রন্থ

আল কুরআন’ নামের উপরোক্ত তাৎপর্যের যেসব অপরিহার্য দাবি তা সামনে বিস্তারিত আলোচনা করা হলঃ

একঃ কুরআন মাজীদের তিলাওয়াত কুরআন নাযিলের গুরুত্বপূর্ণ মাকসাদ এবং স্বতন্ত্র একটি আমল ও পুণ্যের কাজ তা অর্থ না বুঝেই তিলাওয়াত করা হোক না কেন কেননা শব্দমালার পঠনকেই মূলত আরবীতে ‘কিরাআত’ এবং ‘কুরআন’ বলা হয় আর শব্দমালার উদ্দিষ্ট অর্থ অনুধাবন করাতার শিক্ষা ও নির্দেশনা সম্পর্কে চিন্তা-ভাবনা করা ও উপলব্ধি করাকে বলা হয় ‘তাদাব্বুর’  ‘তাযাক্কুরআর আয়াতের শব্দমালায় বর্ণিত শিক্ষা ও নির্দেশনাকে বাস্তবে অনুসরণ করাকে বলা হয় ‘ইত্তেবা’, ‘ইতাআত’ ও আমল

আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, ‘আল কুরআন’ নামটি একমাত্র আল্লাহ তাআ’লার কালামের জন্য বিশিষ্ট অন্য কারো কালামকে কুরআন বলা হয় না এমনকি কুরআন যাঁর উপর নাযিল হয়েছে তাঁর কালামকে হাদীস বলা হয়কুরআন বলা হয় না অথচ কুরআন যেমন ওহীর মাধ্যমে অবতীর্ণছাহেবে কুরআন সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম-এর কালামের ভিত্তিও ওহী স্বয়ং কুরআনের সাক্ষ্যতিনি নিজের থেকে কিছু বলেন নাযা কিছু বলেন ওহী দ্বারা প্রাপ্ত হয়েই বলেন ইরশাদ হয়েছেঃ وَ مَا یَنْطِقُ عَنِ الْهَوٰی  اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی - এবং সে মনগড়া কথা বলে না এটা তো ওহীযা তার প্রতি প্রত্যাদেশ হয় (সূরা নাজমঃ ৩-৪)

এবং রাসূল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম নিজে এক হাদীসে ইরশাদ করেনঃ أوتيت القرآن ومثله معه - আমাকে দেওয়া হয়েছে কুরআন এবং কুরআনের অনুরূপ (মুসনাদে আহমাদ)

আল কুরআন’ নামের এই বিশেষত্বের কারণ এটাই যেএর শব্দ ও মর্ম উভয়ই মহান আল্লাহ তাআ’লার পক্ষ থেকে এবং উভয়ের সঙ্গেই শরীয়তের বিধান জড়িত এর শব্দমালার শুধু তিলাওয়াতও মহান আল্লাহ তাআ’লার শ্রেষ্ঠ যিকির ও ইবাদত হিসেবে গণ্য এর আয়াত ও সূরা তিলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ ইবাদত তথা নামাযের অপরিহার্য রোকন ও অংশ হওয়া ছাড়াও নামাযের বাইরেও কুরআনে কারীম তিলাওয়াত করা অত্যন্ত সওয়াবের কাজ এর প্রতিটি হরফ তিলাওয়াতে দশটি করে সওয়াব দানের ঘোষণা করা হয়েছে সুতরাং কুরআনে কারীম তিলাওয়াত একটি স্বতন্ত্র ইবাদতওসিলা ও মাধ্যম নয় পক্ষান্তরে হাদীসের শব্দমালার শুধু তিলাওয়াত স্বতন্ত্র ইবাদত নয় এবং এর প্রতি হরফ তিলাওয়াতে সওয়াব লাভের ঘোষণাও নেই যদিও হাদীসের শব্দমালার ভেতরেও রয়েছে নূর ও বরকত (কেননা তা নবীজীর বাণী এবং এর মর্ম ওহীর মাধ্যমে প্রাপ্ত) তবে হাদীসের মূল মাকসাদ হল এর অর্থ ও মর্ম অনুধাবন করা এবং সে অনুসারে আমল করা এ কারণে আহলে ইলমদের পরিভাষায় ‘আল কুরআনকে বলা হয়ঃ وحي متلوّ  (নামাযে পঠিত ওহী) এবং হাদীসকে বলা হয়ঃوحي غير متلوّ  (নামাযে অপঠিত ওহী)

কুরআনে কারীম তিলাওয়াত করা বা পাঠ করা যে স্বতন্ত্র আমল এবং কুরআন নাযিলের গুরুত্বপূর্ণ মাকসাদ তা কুরআন মাজীদের একাধিক আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে

যেমন খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ হয়েছেঃ هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ - তিনিই উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদেরই মধ্য থেকেযে তাদের নিকট পাঠ করে তার আয়াতসমূহতাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত ইতিপূর্বে তো তারা ঘোর বিভ্রান্তিতে ছিল (সূরা জুমআঃ ০২)

উক্ত আয়াত থেকে বোঝা যায়কুরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে শোনানো নবীজী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের স্বতন্ত্র একটি দায়িত্বযেমন আয়াতের অর্থ ও মর্ম এবং আয়াতে বর্ণিত বিধিবিধান শিক্ষাদান করা স্বতন্ত্র একটি দায়িত্ব কুরআনী হেদায়েত অনুসারে মানুষের জীবনকে পরিশুদ্ধ করা স্বতন্ত্র আরেকটি দায়িত্ব

এছাড়াও একাধিক আয়াতে নবীজী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামকে কুরআন তিলাওয়াত করার আদেশ করা হয়েছে একটি আয়াতে ইরশাদ হয়েছেঃ

 إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا وَلَهُ كُلُّ شَيْءٍ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ  وَأَنْ أَتْلُوَ الْقُرْآنَ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَقُلْ إِنَّمَا أَنَا مِنَ الْمُنْذِرِينَ .

আমি তো আদিষ্ট হয়েছি এই নগরীর প্রভুর ইবাদত করতেযিনি একে সম্মানিত করেছেন সমস্ত কিছু তাঁরই আমি আরো আদিষ্ট হয়েছিযেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই আমি আরো আদিষ্ট হয়েছিকুরআন তিলাওয়াত করতে অতএব যে ব্যক্তি সৎ পথ অনুসরণ করেসে নিজের কল্যাণের জন্য সৎ পথ অনুসরণ করে আর কেউ ভ্রান্তপথ অবলম্বন করলে তুমি বলআমি তো কেবল সতর্ককারীদের একজন (সূরা নামলঃ ৯১-৯২)

সূরা ফাতিরের ২৯ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ

 إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ ، لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ 

যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করেসালাত কায়েম করেআমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারাই আশা করে এমন ব্যবসায়েরযার ধ্বংস নেই এজন্যই যেআল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি দেবেন তিনি ক্ষমাশীল গুণগ্রাহী (সূরা ফাতিরঃ ২৯-৩০)

লক্ষ করুনউপরোক্ত আয়াতে সালাত কায়েম করা এবং দান-সদকা করার মতো কুরআন তিলাওয়াতও স্বতন্ত্র আমল ও ইবাদত হিসেবে উল্লিখিত হয়েছে এবং এই প্রত্যেক প্রকার আমলের জন্যই সওয়াবের ঘোষণা করা হয়েছে

এমনিভাবে বহু সংখ্যক হাদীসেও নবীজী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াতের ফযীলত আলাদাভাবে বর্ণনা করেছেন এক হাদীসে নবীজী ইরশাদ করেনঃ

لاَ حَسَدَ إِلّا فِي اثْنَتَيْنِرَجُلٌ آتَاهُ اللهُ القُرْآنَ فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللّيْلِ وَآنَاءَ النّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللّيْلِ وَآنَاءَ النّهَارِ.

দুটি জিনিস ছাড়া অন্য কিছুতে হিংসা নেই যে ব্যক্তিকে আল্লাহ কুরআন দিয়েছেন আর সে দিন-রাত তা তিলাওয়াত করে আর যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেনআর সে দিন-রাত তা (আল্লাহর পথে) ব্যয় করে (সহীহ বুখারী)

মোদ্দাকথাকুরআন মাজীদ আল্লাহ তাআ’লার কালামমানবরচিত বই-পুস্তকের সাথে এর তুলনা চলে না মানবরচিত বই-পুস্তকের অর্থটাই আসলঅর্থ না বুঝলে পড়া নিরর্থক কিন্তু কুরআন মাজীদ আল্লাহ তাআ’লার সিফাতে কালামের প্রকাশঅন্য কারও রচনা নয় এর শব্দ ও অর্থ উভয়টাই উদ্দেশ্য এর শব্দমালার ভেতরেও রয়েছে নূর ও হেদায়েতবরকত ও প্রশান্তি এবং হৃদয়ের উদ্ভাস ও উদ্দীপনা

এটা ভিন্ন কথা যেপবিত্র কুরআন মাজীদ নাযিলের আসল উদ্দেশ্যঅর্থ ও মর্ম বুঝে সে অনুযায়ী আমল করাযাকে কুরআনের পরিভাষায় ‘তাদাব্বুর’ (গভীরভাবে চিন্তা করা) ও ‘তাযাক্কুর’ (উপদেশ গ্রহণ করা) এবং ‘ইত্তেবা’ (অনুসরণ করা) বলা হয় ইরশাদ হয়েছেঃ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ مُبٰرَكٌ لِّیَدَّبَّرُوْۤا اٰیٰتِهٖ وَ لِیَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ - এটা এক বরকতময় কিতাবযা আমি আপনার প্রতি এজন্য নাযিল করেছিযাতে মানুষ এর আয়াতসমূহে চিন্তা-ভাবনা করে এবং বোধসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে (সূরা সাদঃ ২৯)

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেঃ وَ هٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَ اتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ - (এমনিভাবে) এটা এক বরকতপূর্ণ কিতাবযা আমি নাযিল করেছি সুতরাং এর অনুসরণ কর ও তাকওয়া অবলম্বন করযাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয় (সূরা আনআমঃ ১৫৫)

পবিত্র কুরআনে আরো ইরশাদ হয়েছেঃ الَّذِیْنَ یَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَیَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ  اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدٰىهُمُ اللهُ وَ اُولٰٓىِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ - যারা কথা শোনে মনোযোগ দিয়েঅতঃপর তার মধ্যে যা কিছু উত্তম তার অনুসরণ করে তারাই এমন লোকযাদেরকে আল্লাহ তাআ’লা হেদায়েত দান করেছেন এবং তারাই বোধশক্তিসম্পন্ন (সূরা যুমারঃ ১৮)

সূরা যুমার এর ৫৫ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ وَ اتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّ اَنْتُمْ لَا تَشْعُرُوْنَ - এবং তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের উপর উত্তম যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ কর তোমাদের কাছে অতর্কিতভাবে শাস্তি আসার আগেঅথচ তোমরা তা জানতেও পারবে না

প্রকাশ থাকে যেকুরআনের তাদাব্বুর কেবল অর্থ বোঝার নাম নয় অর্থ তো আরবের কাফেরমুশরিক ও মুনাফিকরাও বুঝত কিন্তু তারা তাদাব্বুর আদৌ করত না তাদাব্বুরের সত্তাসার হলউপদেশ গ্রহণের লক্ষে ভক্তি ও ভালবাসা সহকারে চিন্তা ও ধ্যানমগ্নতার সাথে আয়াতসমূহ পাঠ করাসেইসঙ্গে সতর্ক থাকাযাতে আল্লাহ তাআ’লার উদ্দিষ্ট মর্ম বোঝার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মেযাজ-মর্জিভাবাবেগ ও চিন্তা-চেতনার কিছুমাত্র প্রভাব না পড়ে ইরশাদ হয়েছেঃ اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَی السَّمْعَ وَ هُوَ شَهِیْدٌ - নিশ্চয়ই এর ভেতর এমন ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছেযার আছে অন্তরকিংবা যে মনোযোগ দিয়ে কর্ণপাত করে (সূরা ক্বাফঃ ৩৭)

দুইঃ আল কুরআন’ নামের শাব্দিক অর্থ বহুল পঠিত বা বহুল পাঠ্য আর আমরা জানিপাঠ করা মূলত প্রত্যক্ষভাবে ভাষা ও শব্দের সাথে সংশ্লিষ্ট সুতরাং নামটি একথা প্রমাণ করে যে, ‘কুরআনরূপে আল্লাহ তাআ’লার যে পবিত্র কালাম আমাদেরকে দেওয়া হয়েছে তার ভাষা ও শব্দ সরাসরি আল্লাহ তাআ’লার পক্ষ থেকে ওহী আকারে নাযিল হয়েছে

লক্ষ করুনকুরআনের প্রথম ওহী ছিলঃ اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ - পড়ো তোমার রবের নামেযিনি সৃষ্টি করেছেন (সূরা আলাকঃ ১)

তাছাড়া আল্লাহ তাআ’লা কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন এভাবেঃ وَ رَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا - ধীর-স্থিরভাবে স্পষ্টরূপে কুরআন তিলাওয়াত কর (সূরা মুযযাম্মিলঃ ৪)

অন্যত্র ইরশাদ হয়েছেঃ وَ اتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنْ كِتَابِ رَبِّكَ  - তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে ওহী পাঠানো হয়েছে তা পড়ে শোনাও (সূরা কাহ্ফঃ ২৭)

আল্লাহ তাআ’লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেনঃ لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ،اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَ قُرْاٰنَهٗ ،فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ،ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ - তুমি এ কুরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তোমার জিহবা নাড়িও না নিশ্চয়ই এটা মুখস্থ করানো ও পাঠ করানোর দায়িত্ব আমারই সুতরাং আমি যখন এটা (জিবরাঈলের মাধ্যমে) পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ কর (সূরা কিয়ামাহঃ ১৬-১৮)

সূরা আলাকের ৬ নং আয়াতে ইরশাদ হয়েছেঃ سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی - আমি তোমাকে পাঠ করাবফলে তুমি বিস্মৃত হবে না (সূরা আলাকঃ ০৬)

খেয়াল করুনউপরোক্ত আয়াতগুলোতে কুরআনের জন্য  الإقراء ـ القراءة  (পঠন ও পাঠন) التلاوة والترتيل  (তারতীলের সাথে তিলাওয়াত করা) تحريك اللسان  (জিহবা নাড়ানো) শব্দগুলো ব্যবহৃত হয়েছে বলার অপেক্ষা রাখে নাউপরোক্ত বিষয়গুলো প্রত্যক্ষভাবে শব্দ ও বাক্যের ক্ষেত্রে প্রযোজ্যশুধু অর্থ ও মর্মের ক্ষেত্রে নয় সুতরাং বোঝাই যাচ্ছেকুরআনে কারীমের শব্দ ও বাক্য মহান আল্লাহ তাআ’লার পক্ষ থেকে ওহীর মাধ্যমে অবতীর্ণএর ভাষা ও শব্দে কোনো মাখলুকের হস্তক্ষেপ নেই

তিনঃ আল কুরআন’ নামের দাবি হল তা ‘পঠিত’ হবে আর বাস্তবেও এই মহাগ্রন্থ সর্বাধিক পঠিত গ্রন্থ কিয়ামত পর্যন্ত এই গ্রন্থের পঠন-পাঠন চালু থাকবে হাদীসে বর্ণিত কিয়ামত সংঘটনের বড় বড় আলামতের মধ্যে অন্যতম হলআল্লাহ তাআ’লা কিয়ামতের প্রাক্কালে মানুষের অন্তর থেকে এবং কিতাবের পৃষ্ঠা থেকে কুরআনে কারীমকে উঠিয়ে নেবেন কিন্তু সেই সময় আসার আগ পর্যন্ত কুরআনে কারীমের পঠন-পাঠন জারি থাকবে আল্লাহ তাআ’লাই তাঁর কালাম কুরআন মাজীদকে হেফাজত করবেন তিনি ঘোষণা করেছেনঃ إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ - আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই তার সংরক্ষক (সূরা হিজরঃ ০৯)

ইতিহাস সাক্ষীকুরআন নাযিলের সময় থেকে আজ অবধি অব্যাহতভাবে কুরআনের পঠন-পাঠন চালু রয়েছে কুরআন তিলাওয়াত যেহেতু স্বতন্ত্র ইবাদত তাই কুরআন যখন নাযিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ রা. নামাযে ও নামাযের বাইরেপ্রকাশ্যে ও একান্তে স্বতন্ত্র আমল হিসেবে কুরআন তিলাওয়াত করেছেন

এরপর আজ অবধি বিশ্বের যেখানেই মুসলমান রয়েছেন সেখানেই কুরআন তিলাওয়াতের আমল অব্যাহত রয়েছে এ এমন এক উজ্জ্বল বাস্তবতাআধুনিক কালে কুরআন অবিশ্বাসকারীবস্তুবাদী ও যুক্তিপূজারী কিছু অমুসলিম গবেষক ও পণ্ডিতও একথা স্বীকার করেছেন, ‘কুরআন হল বিশ্বের সর্বাধিক পঠিত কিতাবএখানে এ সংক্রান্ত দুটি উদ্ধৃতি উল্লেখ করছিঃ

 Encyclopedia Britannica-Gi Koran welqK বিষয়ক প্রবন্ধে বলা হয়েছেঃ ''Since the use of the Koran in public worship, in schools and otherwise, is much more extensive than, for example, the reading of the Bible in most christian countries, it has been truely described as the most widely-read book in existence.'' (The Encyclopedia Britannica; Page 898 vol-xv, Eleventh Edition 1910-1911, Encyclopedia Britannica, Inc. Newyork) অর্থাৎ যেহেতু মুসলমানদের ইবাদত-বন্দেগীতে আল কুরআনের ব্যবহার ব্যাপক-বিস্তৃতযতটা না খ্রিস্টান দেশগুলোতে বাইবেলের ব্যবহার তাই পবিত্র কুরআনকে যথাযথভাবেই বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব আখ্যা দেওয়া যায়

প্রসিদ্ধ পশ্চিমা ঐতিহাসিক প্রফেসর ফিলিপ কে. হিট্টি (২২ জুন ১৮৮৬-২৪ ডিসেম্বর ১৯৭৮)যিনি আমেরিকার প্রিন্সটন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন লেবানিজ-আমেরিকান অধ্যাপক ছিলেনতিনি তার The Arabs : A Short History   গ্রন্থে বলেনঃ ''Although there are approximately twice as many Christians as Muslims in the world it can safely be said that the Koran is the most widely read book ever written.''- (The Arabs : A Short History; Page: 32, Fourth Edition 1960, MACMILLAN & CO. LTD., LONDON) অর্থাৎ যদিও মুসলমানদের চেয়ে খ্রিস্টানরা সংখ্যায় প্রায় দ্বিগুণতথাপি এ কথা নির্বিঘেœ বলা যায়আল কুরআন এ যাবতকালের সর্বাধিক ব্যাপক পঠিত গ্রন্থ

উল্লেখ্যবিষয়টি এতটাই স্পষ্ট এবং স্বতঃসিদ্ধএক্ষেত্রে কারোও উদ্ধৃতি উল্লেখ করার প্রয়োজন নেই এটা যে স্বীকার করবে সে নিজের ভালো করবেআর যে অস্বীকার করবে সেটা তার জন্যই ক্ষতিকর

একটি বিষয়যা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবেকুরআন মাজীদের বিধানাবলি মানার নিয়ম এই নয় যেআগে জানতে হবেএসবের কোনটি কুরআন মাজীদের কোন আয়াতে বর্ণিত হয়েছে তারপর সেই জ্ঞান অনুসারে তা পালন করা ফরয হবেবরং ঈমানের পরই আমল শুরু করে দিতে হবে কুরআনী বিধানাবলির জ্ঞান কুরআনের তাফসীর শিখে অর্জন করা জরুরি না এবং এরূপ জ্ঞানার্জনের উপর হুকুম পালনকে মওকুফ রাখাও জায়েয নয় সাহাবায়ে কেরাম যে বলেছেনঃ تعلمنا الإيمان ثم تعلمنا القرآن فازددنا إيمانا - ‘আমরা আগে ঈমান শিখেছিতারপর কুরআন শিখেছিফলে আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে’ এর অর্থ নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা ঈমানঈমানের আরকান ও বিধানাবলি সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন তারা এটাকে কুরআনের তাফসীর শেখার উপর মওকুফ রাখেননি বস্তুত তাদের সে পন্থাই দ্বীন শেখার স্বভাবসিদ্ধ পন্থা

পরিশেষে একথাও মনে রাখতে হবেপবিত্র কুরআনে কারীম পাঠ ও তিলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ আমলের বহু আদব-কায়দা ও নিয়ম-কানুন রয়েছে কুরআনে বিশ্বাসী প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলযথাযথ আদব রক্ষা করে প্রতিদিন কুরআন মাজীদ তিলাওয়াত করা তাজবীদের সাথে পড়ামাখরাজ ও সিফাতের প্রতি লক্ষ রাখা এবং পাঠরীতির অনুসরণ করা তিলাওয়াতের অবিচ্ছেদ্য অঙ্গ আজকাল এ ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ করা যায় কুরআন মাজীদের অর্থ ও তাফসীর বোঝার জন্য তো সময় বের করা হয়কিন্তু তিলাওয়াত সহীহ করার জন্য মশক করাকিংবা মশকের জন্য সময় বের করার প্রয়োজন মনে করা হয় না যেন মানুষের কাছে কুরআনের তিলাওয়াত সহীহ করা অপেক্ষা অর্থ বোঝাই বেশি গুরুত্বপূর্ণ অথচ এ ধারণা সম্পূর্ণ ভুল কুরআনের প্রতি ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হল অবিলম্বে কুরআনের নিত্যকার ফরযসমূহের উপর আমল শুরু করে দেওয়া এবং সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখার জন্য মেহনত করা

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।